News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে পুলিশের ঝটিকা অভিযান: পূর্ব বাজারের অবৈধ মদের ঠেক থেকে বিপুল পরিমাণ মদসহ আটক মূল পান্ডা সন্তোষ দত্ত
Image

ধর্মনগরে পুলিশের ঝটিকা অভিযান: পূর্ব বাজারের অবৈধ মদের ঠেক থেকে বিপুল পরিমাণ মদসহ আটক মূল পান্ডা সন্তোষ দত্ত

ধর্মনগর, ১২ জানুয়ারি: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহার ‘নেশা-মুক্ত ত্রিপুরা’ গড়ার আহ্বানকে সামনে রেখে এবার কড়া পদক্ষেপ নিল ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর পূর্ব বাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ মদের এক ঠেক থেকে বিপুল পরিমাণ বিলাতি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে আটক করা হয় মূল পান্ডা হিসেবে চিহ্নিত সন্তোষ দত্তকে।

দীর্ঘদিন ধরেই উত্তর জেলার ধর্মনগর পূর্ব বাজার সংলগ্ন শনি মন্দির এলাকার আশপাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ মদের ঠেক নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জমছিল। অভিযোগ ছিল, প্রকাশ্যে ভেজাল ও বিলাতি মদের রমরমা কারবার চললেও রহস্যজনক কারণে প্রশাসনের তৎপরতা চোখে পড়েনি। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছিল—এটি কি পুলিশের ব্যর্থতা, নাকি জেনেও না দেখার ভান?

অবশেষে জন অভিযোগ ও ক্ষোভের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মার নির্দেশে পরিচালিত এই অভিযানে সন্তোষ দত্তের দোকানে তল্লাশি চালিয়ে মদের মজুত উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসীর একাংশের দাবি, এককালীন অভিযান নয়, নেশার বিরুদ্ধে নিয়মিত নজরদারিই সবচেয়ে বেশি প্রয়োজন। মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল করতে হলে মাঠপর্যায়ের পুলিশকর্মীদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে কিছু অসাধু পুলিশ কর্মীর গাফিলতিতে যেন নেশাকারবারিরা ছাড় না পায়, সে বিষয়ে কড়া নজরদারির দাবি উঠেছে।

বর্তমানে আটক সন্তোষ দত্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নেশার বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামীদিনেও অব্যাহত থাকে কি না, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top