News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাড়ির মালিক পলাতক
Image

৩৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাড়ির মালিক পলাতক

আগরতলা, ১২ জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ৩৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় বাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে সে পলাতক বলে জানান পুলিশ আধিকারিক।

পুলিশ সূত্রে জানা গেছে, বনিয়াচড়া এলাকার বাসিন্দা পবিত্র নম:র বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে ওই বাড়ি থেকে মোট ৩৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে সে পলাতক রয়েছে। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top