News Flash

  • Home
  • বিদেশ
  • চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের খুনের ঘটনায় চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলা
Image

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের খুনের ঘটনায় চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম, ১১ জানুয়ারি : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় চিন্ময় প্রভুর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আদালত।

এই মামলায় মূল অভিযুক্ত করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। অভিযোগপত্র ২০২৫ সালের জুলাই মাসে দাখিল করা হয়েছিল এবং মামলায় মোট ৩৯ জন অভিযুক্ত রয়েছে। এর মধ্যে ২২ জন আসামি বর্তমানে জেলে বন্দী আছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতের সামনে আইনজীবী সাইফুল ইসলামকে খুন করা হয়েছিল। ওই দিন আদালত ভবনের মূল ফটকের কাছে সশস্ত্র লোকজনের হাতে আইনজীবী সাইফুল ইসলাম হামলার শিকার হন। তিনি আদালতের ভাঙচুরের প্রতিবাদে মিছিল করতে গিয়েছিলেন, তখনই ওই সংঘর্ষে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যান। এরপর তাকে কুপিয়ে খুন করা হয়।

চিন্ময় প্রভু তখন প্রিজন ভ্যানে ছিলেন, কিন্তু তাকে এই মামলার অন্যতম অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্তে আরও জানা গেছে, চিন্ময় প্রভুর অনুগামীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার করা হয়েছিল।

Releated Posts

ওহাইওর উৎসবের কাছে গুলিবর্ষণ, আহত অন্তত ১২ জন

ওয়াশিংটন, ৭ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি কমিউনিটি উৎসবের কাছে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২…

ByByNews Desk Jun 7, 2026

পিৎজা ডেলিভারি দিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত তেলঙ্গানার যুবক

হায়দরাবাদ, ৭ জুন (আইএএনএস): যুক্তরাষ্ট্রে পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন তেলঙ্গানার এক যুবক। মৃতের নাম…

ByByNews Desk Jun 7, 2026

পাকিস্তানের পাঞ্জাবে আহমদিয়া উপাসনাস্থলের বাইরে গুলি, আহত ৩

ইসলামাবাদ, ৭ জুন (আইএএনএস): পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চেনাব নগর শহরে আহমদিয়া সম্প্রদায়ের একটি উপাসনাস্থলের বাইরে এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর…

ByByNews Desk Jun 7, 2026

আমেরিকায় ‘আত্মবিশ্বাসী হিন্দু’ গড়ে তোলার উপর জোর, হিন্দু ইউনিভার্সিটি অব আমেরিকার অনুষ্ঠানে আলোচনা

ওয়াশিংটন, ৭ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের জন্য হিন্দু…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top