News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রতাপগড়ে যুব মোর্চার সুবিশাল বাইক র‍্যালি
Image

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রতাপগড়ে যুব মোর্চার সুবিশাল বাইক র‍্যালি

আগরতলা, ১১ জানুয়ারি: ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ -এর জন্মদিন। এই উপলক্ষে যুবসমাজের মধ্যে তাঁর আদর্শ ও ভাবধারা ছড়িয়ে দিতে প্রতাপগড়ে এক সুবিশাল বাইক র‍্যালির আয়োজন করা হয়। বিজেপি ১৩ নম্বর প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই বাইক র‍্যালি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। বাইক র‍্যালিতে অংশ নেন দলের কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক যুবক-যুবতী।
র‍্যালিকে কেন্দ্র করে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, স্বামী বিবেকানন্দ যুব সমাজের প্রকৃত পথপ্রদর্শক। তার জন্মদিনকে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষকে যুক্ত করে এই দিনটি উদযাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এই বাইক র‍্যালির আয়োজন।
তিনি আরও বলেন, এদিনের র‍্যালির মাধ্যমে যুবসমাজকে নেশার করালগ্রাস থেকে মুক্ত হয়ে খেলাধুলা ও সুস্থ জীবনচর্চার দিকে ফিরে আসার জন্য সচেতন করা হয়েছে। পাশাপাশি স্বামী বিবেকানন্দের আদর্শ ও দেশগঠনের বার্তা যুবসমাজের মধ্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই বাইক র‍্যালি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এদিনের বাইক র‍্যালিটি প্রতাপগড় মণ্ডলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Releated Posts

জলাবদ্ধতা নিয়ে তৎপর পুরনিগম, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেয়র

আগরতলা, ৭ আগস্ট : বর্ষার মরশুমে আগরতলা শহরের বাসিন্দাদের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে তৎপর হয়েছে আগরতলা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ত্রিপুরায় প্রথমবার রাজ্যস্তরে পালিত হলো চাকমা ভাষা ও লিপি দিবস, বর্ণাঢ্য শোভাযাত্রায় সংস্কৃতি সংরক্ষণের বার্তা

আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় প্রথমবারের মতো রাজ্যস্তরে চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপিত হলো শুক্রবার। এই উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 7, 2026

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং…

ByByReshmi Debnath Aug 7, 2026

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top