News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে প্রদেশের ভাবী সভাপতির পরিচয় দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এক ব্যক্তি, সর্তক বার্তা প্রদেশ বিজেপির
Image

রাজ্যে প্রদেশের ভাবী সভাপতির পরিচয় দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এক ব্যক্তি, সর্তক বার্তা প্রদেশ বিজেপির

আগরতলা, ১০ জানুয়ারি: ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সম্প্রতি লক্ষ্য করেছে যে একজন ব্যক্তি নিজেকে প্রদেশের ভাবী সভাপতি হিসেবে পরিচয় দিয়ে রাজ্যের বিভিন্ন জেলা ও মণ্ডলে গিয়ে দলের কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, এর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

দলের সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি ও অন্যান্য পদাধিকারীর নির্বাচন ও নিয়োগ একটি নির্দিষ্ট ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। গঠনতন্ত্র বহির্ভূত এই ধরনের কার্যকলাপ দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং শৃঙ্খলাভঙ্গজনিত গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। আজ প্রদেশ বিজেপির তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

প্রদেশ সভাপতির নির্দেশক্রমে সকল জেলা সভাপতি, মণ্ডল সভাপতি ও কার্যকর্তাদের জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো প্রকার অপপ্রচার, ভ্রান্ত তথ্য প্রচার বা গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপে অংশ নেওয়া বরদাস্ত করা হবে না। এ ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

ত্রিপুরা বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার বলেন, ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে শৃঙ্খলা, ঐক্য ও গঠনতন্ত্রের প্রতি পূর্ণ আস্থা রেখে কাজ করবেন। অন্যথায় দলীয় আইন অনুযায়ী যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, দলের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, বিভ্রান্তিকর কার্যকলাপ থেকে দূরে থেকে দলের শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষা করতে।

Releated Posts

পোস্ট অফিসের মাধ্যমে মাদক পাচারের অভিযোগ, সরব বামপন্থী যুব সংগঠন

আগরতলা, ১৯ জুন : আগরতলা প্রধান ডাকঘরের মাধ্যমে বারবার মাদকদ্রব্য পাচারের অভিযোগকে কেন্দ্র করে সরব হল ডিওয়াইএফআই, এসএফআই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

হাফলং চা বাগানে বন্যা মোকাবিলায় মহড়া, প্রস্তুতি ও সমন্বয় ক্ষমতা খতিয়ে দেখল প্রশাসন

ধর্মনগর, ১৯ জুন : আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব

আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…

ByByReshmi Debnath Jun 19, 2026

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top