News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লক্ষ্মীপুর মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির অষ্টম বর্ষপূর্তি ও শীতবস্ত্র বিতরণ
Image

লক্ষ্মীপুর মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির অষ্টম বর্ষপূর্তি ও শীতবস্ত্র বিতরণ

আগরতলা, ১০ জানুয়ারি : লক্ষ্মীপুর মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে শনিবার সংগঠনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও দরিদ্র নারী-পুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের সিএলএফ-এর অন্তর্গত লক্ষ্মীপুর মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির আয়োজনে মহকুমার ব্লকটিলার অফিস গৃহের দ্বিতলায় অবস্থিত ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী শ্রীমতি মঞ্জু চাকমা ও সম্পাদিকা শ্রীমতি রীতা বর্ধন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রায় দুই শতাধিক মহিলা কর্মী।

অনুষ্ঠানের শুরুতেই অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে সকলে মিলে কেক কাটেন এবং একে অপরকে কেক খাইয়ে আনন্দ-উল্লাস ভাগ করে নেন। পরে সংগঠনের দীর্ঘায়ু ও শ্রীবৃদ্ধি কামনা করে বক্তারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্বে দরিদ্র ও অসহায় প্রায় শতাধিক নারী-পুরুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে সকলের মধ্যে মিষ্টি ও কেক বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএলএফ-এর নেত্রী বুল্টি সাহা। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Releated Posts

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

হিমালয় অঞ্চলে জলসম্পদ সংরক্ষণে প্রযুক্তি ও জনসম্পৃক্ততার ওপর জোর, আঞ্চলিক কর্মশালায় অংশ নিলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক

আগরতলা, ১৯ জুন : হিমালয় অঞ্চলের ঝরনাভিত্তিক জলসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় গুরুত্বপূর্ণ প্যানেল…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top