News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির ঘৃণার রাজনীতিতে রাজ্য জ্বলছে: আশীষ
Image

বিজেপির ঘৃণার রাজনীতিতে রাজ্য জ্বলছে: আশীষ

আগরতলা, ১০ জানুয়ারি : বিজেপির ঘৃণার রাজনীতি রাজ্যকে জ্বলিয়ে তুলেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সামাজিক সৌহার্দ্য ধ্বংসের পথে রয়েছে। আজ ফটিকরায়ে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

প্রসঙ্গত, ফটিকরায় থানার অধীন কাঞ্চনবাড়ি মেইন রোডের সায়দারপার ভৈরব থলিতে আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভৈরব মেলার চাঁদা তোলাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। চাঁদা তুলতে গিয়ে মেলা কমিটির সদস্যদের সঙ্গে কাঠবোঝাই গাড়ির মালিক মসব্বির আলীর বচসা শুরু হয়। সেই বচসা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর কিছু মানুষ রাস্তা অবরোধ করে এবং একাধিক দোকানে অগ্নিসংযোগ করে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মারপিট ও আগুন লাগানোর ঘটনায় গোটা এলাকা অশান্ত হয়ে ওঠে। সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রী সাহা আরও বলেন, বিজেপি সরকারের শাসনে ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত হিংসার রাজনীতি হচ্ছে। প্রশাসন পুরোপুরি ব্যর্থ। রাজনৈতিক উদ্দেশ্যে ভীতি ও বিভেদ সৃষ্টি করা হচ্ছে, যা সমাজে অস্থিরতা ও উত্তেজনা ছড়াচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতিকে দুঃখজনক ও নিন্দনীয় হিসেবে বর্ণনা করেন এবং রাজ্য প্রশাসনের কাছে সক্রিয় হস্তক্ষেপের দাবি জানান।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top