লাহোর, ১৪ জানুয়ারি (হি.স.) : ফের ভারতকে হুমকি দিল মুম্বই হামলার মূল চক্রী এবং জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ| এবার হাফিজ বলে, ভারত যদি পরিকল্পনা করে পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে, তাহলে রক্তনদী বয়ে দেওয়ার হুমকি দিয়েছেন হাফিজ| তার দাবি, কাশ্মীরি মুজাহিদিনরা ভারতকে ধীরে ধীরে ধ্বংস করছে, এবং নয়াদিল্লি বাস্তবে সেটা আটকাতে কিছুই করতে পারবে না| এবং এই লড়াইয়ে তিনি একলা নন, তার সঙ্গে রয়েছেন বালোচ সহ গোটা পাকিস্তানবাসী| হাফিজের দাবি, বালোচ নেতা শাহজাহান ৱুগতি তার সঙ্গে হাত মিলিয়েছেন, এবং জানিয়েছেন তিনি কাশ্মীরিদের জেহাদ আন্দোলনে তাদের পাশে রয়েছেন| লাহোরের ওই জনসভায় হাফিজ বলেন, কাশ্মীরিদের স্বাধীনতা আন্দোলনে তিনি তাঁদের পাশে রয়েছেন, কারণ, কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ|

পাকিস্তানকে জল না দেওয়ার পরিকল্পনা করলে ভারতে রক্তনদী বওয়ানোর হুমকি হাফিজের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















