News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ডিজিপি যে তথ্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা: বিরোধী দলনেতা
Image

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ডিজিপি যে তথ্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা: বিরোধী দলনেতা

আগরতলা, ৯ জানুয়ারি: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ডিজিপি যে তথ্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। ভুল তথ্য না ছড়ানোর আবেদন করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেছেন তিনি।

সংবাদিক সম্মেলনে তিনি বলেন, গতকাল ডিজিপি রাজ্যের অপরাধ সহ দুর্ঘটনা ও অন্যান্য আইন শৃঙ্খলার বিষয়ে যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ ভুল। রাজ্যে দিনদুপুরে হামলা সংঘটিত হচ্ছে, পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, মানুষের বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে। হামলা করা হচ্ছে বিরোধীদের। নারী নির্যাতনের ঘটনা প্রায়শই শিরোনামে থাকছে। এছাড়াও দুর্ঘটনার খবরও প্রতিদিন রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসছে। এমতাবস্থায় ডিজিপি বলছেন অপরাধ গতবছরের তুলনায় ৮.৩ শতাংশ কমেছে। এই তথ্য সম্পূর্ণ ভুল।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও এদিন একাধিক মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর তথ্য জেনে কথা বলা প্রয়োজন। তিনি ইতিহাস না জেনে কথা বলেন। এছাড়াও ভিবি – জি রাম জি আইনের বিরুদ্ধে বামেরা আন্দোলনে নামবে বলেও জানান তিনি।

বিরোধী দলনেতা বলেন, স্বাধীনতার পর মন রেগা শ্রমিকদের জন্য অন্যতম একটি কাজের সুযোগ ছিল। ১০০ দিনের কাজের গ্যারান্টি ছিল এই মন রেগাতে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার মনরেগার বিরোধিতা প্রথম থেকেই করে আসছে। ত্রিপুরাতেও দেবতুল্য কার্যকর্তাদের দ্বারা এই মন রেগার ব্যাঘাত ঘটিয়ে গ্রামীণ অর্থনীতির পিছিয়েছে শাসক দল বিজেপি, এমনটাই অভিযোগ তোলেন তিনি। তার দাবি, নতুন আইনের মাধ্যমে নাকি ১০০ দিনের কাজ বৃদ্ধি করে ১২৫ দিন করা হবে। এই প্রতিশ্রুতি সরকারের সম্পূর্ণ ভুয়া। সরকার আগের প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি। তাই এর প্রতিবাদে আগামী দিন প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্টের সমস্ত সংগঠনগুলি।
————

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top