News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আরেক ঘটনা, জনতার ধাওয়া এড়াতে খালে ঝাঁপ দিয়ে প্রাণ গেল যুবকের
Image

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আরেক ঘটনা, জনতার ধাওয়া এড়াতে খালে ঝাঁপ দিয়ে প্রাণ গেল যুবকের

নওগাঁ, ৭ জানুয়ারি : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার ধারাবাহিক ঘটনায় আরও এক যুবকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। নওগাঁ জেলার মহাদেবপুর এলাকায় চুরির সন্দেহে জনতার ধাওয়া খেয়ে খালে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন এক ২৫ বছর বয়সি হিন্দু যুবক।

নিহতের পরিচয় মিঠুন সরকার। তিনি মহাদেবপুর উপজেলার ভাণ্ডারপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে পুলিশ খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে বলে বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর।

স্থানীয় সূত্রের দাবি, চুরির সন্দেহে একদল স্থানীয় বাসিন্দা মিঠুন সরকারকে তাড়া করে। জনতার হাত থেকে বাঁচতে গিয়ে তিনি একটি খালে ঝাঁপ দেন এবং সেখানেই ডুবে মৃত্যু হয় তাঁর। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে।

তবে মিঠুন সরকার আদৌ কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি।

মিঠুনের মৃত্যু সাম্প্রতিক দিনে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ঘটে চলা একাধিক হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত হয়ে উঠছে। সোমবার যশোর জেলায় এক হিন্দু ব্যবসায়ী তথা একটি সংবাদপত্রের কার্যনির্বাহী সম্পাদককে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মাথায় গুলি করে খুন করে। একই দিনে নরসিংদী শহরে এক ৪০ বছর বয়সি হিন্দু মুদি দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

এর আগেও চলতি মাসের ৩ জানুয়ারি শরীয়তপুর জেলার কেয়ারভাঙ্গা বাজারের কাছে খোকন চন্দ্র দাস (৫০) নামে এক হিন্দু ব্যক্তিকে হামলা চালিয়ে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে।

ডিসেম্বর মাসেও একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২৪ ডিসেম্বর রাজবাড়ী শহরে কথিত চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা করা হয়। এর আগের দিন, ১৮ ডিসেম্বর ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস (২৫)-কে জনতা পিটিয়ে খুন করে এবং পরে তাঁর দেহে আগুন লাগানো হয়।

এই ঘটনাগুলি এমন এক সময় সামনে আসছে, যখন ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতাকে জেলে পাঠানোর নির্দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বাংলাদেশের আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ জাফর আলমকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে…

ByByNews Desk Sep 24, 2026

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খারাপ’ বাণিজ্য চুক্তি তড়িঘড়ি করায় সমালোচনার মুখে ইউনূস সরকার: রিপোর্ট

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top