News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবগারি নীতি ‘কেলেঙ্কারি’ মামলায় কেজরিওয়াল-সিসোদিয়াকে অব্যাহতি দিল দিল্লির আদালত
Image

আবগারি নীতি ‘কেলেঙ্কারি’ মামলায় কেজরিওয়াল-সিসোদিয়াকে অব্যাহতি দিল দিল্লির আদালত

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (আইএএনএস): কথিত আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া-সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনে অস্বীকার করল দিল্লির একটি আদালত। এতে বড় ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)।

রাউজ অ্যাভিনিউ আদালত অভিযুক্তদের অব্যাহতির আবেদন মঞ্জুর করে জানায়, তদন্তে এমন কোনও পর্যাপ্ত প্রমাণ সামনে আসেনি যা থেকে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, এমনকি অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়। ফলে অভিযোগ গঠনের মতো উপযুক্ত ভিত্তি নেই বলে আদালত পর্যবেক্ষণ করে।

এর আগে আবগারি নীতি সংক্রান্ত তদন্তে কেজরিওয়াল ও সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট তাঁদের জামিন মঞ্জুর করে।

উল্লেখ্য, বিতর্কিত মামলাটি দিল্লি সরকারের ২০২১-২২ অর্থবর্ষের আবগারি নীতি ঘিরে। লাইসেন্স প্রদান ও মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ ওঠায় ওই নীতি পরে প্রত্যাহার করা হয়। কেন্দ্রীয় সংস্থাগুলির অভিযোগ ছিল, আম আদমি পার্টির (আপ) শীর্ষ নেতারা ‘সাউথ গ্রুপ’ নামে পরিচিত একটি কার্টেলের কাছ থেকে ঘুষ নিয়ে নির্বাচিত মদ লাইসেন্সধারীদের সুবিধা পাইয়ে দেন।

তদন্তকারী সংস্থার দাবি ছিল, নীতির অনিয়মিত প্রয়োগের ফলে সরকারি কোষাগারের বিপুল ক্ষতি হয়েছে এবং লাইসেন্স সংক্রান্ত বিধি ও ছাড়ের ক্ষেত্রে কারচুপি করা হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে জামিন দেয়। আদালত তাঁকে বিচার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার নির্দেশ দেয় এবং মামলার বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়। এর আগে অর্থপাচার সংক্রান্ত মামলায়ও শীর্ষ আদালত অন্তর্বর্তী স্বস্তি দিয়েছিল এবং সংবিধানের ২১ অনুচ্ছেদের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের গুরুত্বের কথা উল্লেখ করেছিল।

মনীশ সিসোদিয়াকে ২০২৪ সালের অগস্টে প্রায় ১৭ মাস কারাবাসের পর জামিন দেয় সুপ্রিম কোর্ট। আদালত পর্যবেক্ষণ করে, শতাধিক সাক্ষী ও বিপুল নথিপত্র জড়িত থাকায় বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। দীর্ঘকাল আটক রাখা হলে তা দ্রুত বিচারের অধিকারের পরিপন্থী হবে বলেও মন্তব্য করে শীর্ষ আদালত।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top