News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা মেরামতের ধীরগতি ও ধুলাবালিতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা, প্রতিবাদে রাস্তা অবরোধ
Image

রাস্তা মেরামতের ধীরগতি ও ধুলাবালিতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা, প্রতিবাদে রাস্তা অবরোধ

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী: রাস্তা সংস্কারের কাজে অস্বাভাবিক ধীরগতি এবং অতিরিক্ত ধুলাবালির জেরে চরম ভোগান্তির অভিযোগ তুলে অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। আজ সোনামুড়া উরমাই থেকে কলমখেত ভায়া ইন্দিরা নগর মূল সড়ক অবরোধে বসেন তাঁরা।

অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ চললেও তা এগোচ্ছে অত্যন্ত ধীর গতিতে। অধিকাংশ জায়গায় রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে, কিন্তু পাকা কাজ সম্পূর্ণ করা হয়নি। ফলে সামান্য যান চলাচল হলেই ধুলোর ঝড় উঠছে। এতে স্কুলপড়ুয়া, অফিসযাত্রী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয়দের দাবি, ধুলাবালির কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।

এদিকে, অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তার সংস্কার কাজ সম্পূর্ণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top