News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের সীমাঞ্চলে তিন দিনের সফরে অমিত শাহ, নজরে জনসংখ্যা পরিবর্তন ও অনুপ্রবেশ
Image

বিহারের সীমাঞ্চলে তিন দিনের সফরে অমিত শাহ, নজরে জনসংখ্যা পরিবর্তন ও অনুপ্রবেশ

পাটনা, ২৪ ফেব্রুয়ারি (আইএএনএস): বিহারের সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি এবং উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বুধবার থেকে তিন দিনের সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষ করে ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে জোর দেওয়া হবে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও এই সফরে তাঁর সঙ্গে থাকবেন। সীমাঞ্চল অঞ্চলে জনসংখ্যাগত পরিবর্তনের পেছনের কারণ এবং তা মোকাবিলার উপায় নিয়ে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় সরকারের ভাষ্যে, দেশের কিছু অংশে ‘জনসংখ্যার ভারসাম্যহীনতা’ প্রসঙ্গে এই সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূচি অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় পূর্ণিয়ায় পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে কিশনগঞ্জ যাবেন শাহ। সন্ধ্যা ৫টা থেকে ৭টা পর্যন্ত কালেক্টরেটে পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন এবং রাত্রিবাস করবেন কিশনগঞ্জে।

২৬ ফেব্রুয়ারি তিনি আরারিয়া জেলার লেট্টি সীমান্ত চৌকিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করে ভারত-নেপাল সীমান্ত সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখবেন। একই দিনে ‘ভাইব্র্যান্ট ভিলেজেস’ কর্মসূচির আওতায় আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। পরে পূর্ণিয়ায় ফিরে রাত্রিবাস করবেন।

২৭ ফেব্রুয়ারি পূর্ণিয়ায় ফের এক দফা বৈঠকের পর দিল্লির উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই সফরকে সীমান্ত সুরক্ষা জোরদার করা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং সংবেদনশীল জেলাগুলিতে প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনের তরফে প্রয়োজনীয় লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

সীমাঞ্চল অঞ্চল এই সফরের মূল ফোকাস হতে চলেছে। ‘নকশাল-মুক্ত ভারত’ অভিযানের পর এবার সীমাঞ্চলকে ‘অনুপ্রবেশমুক্ত’ করার লক্ষ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের অগ্রাধিকার বলে মনে করা হচ্ছে। অতীতেও একাধিকবার সীমাঞ্চল সফর করেছেন অমিত শাহ।

গত বিহার বিধানসভা নির্বাচনের সময় তিনি অভিযোগ করেছিলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের মাধ্যমে ভোটব্যাঙ্ক তৈরির চেষ্টা চলছে। তিনি জানিয়েছিলেন, এনডিএ সরকার ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বহিষ্কার করা হবে এবং বেআইনি কার্যকলাপ সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top