News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ২, চালক পলাতক
Image

লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ২, চালক পলাতক

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: লরি ও বাইকের সংঘর্ষে আহত দুইজন। আজ জোলাইবাড়ি কাকুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘটিত হয় এই  ভয়াবহ সড়ক দুর্ঘটনা। লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুইজন। জানা গেছে, টিআর –০৩ – এল – ১৭১২ নম্বরের একটি লরির সঙ্গে টিআর –০৮ – ৬৪৮৩  নম্বরের একটি হিরো গ্ল্যামার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক খোকন পাটারী (৫৫) এবং তাঁর সঙ্গে থাকা আরোহী রূপন পাটারী(১৬)।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জোলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশ। আহত দু’জনকে উদ্ধার করে জোলাইবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, দুর্ঘটনার পর লরি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গেছে, লরি চালকের নাম বর্ধন ত্রিপুরা। তার বাড়ি রতনপুর এলাকায়। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। পলাতক লরি চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top