News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের উদ্যোগে “বন বাঁচাও, বনের আগুন প্রতিরোধ করো” কর্মসূচি
Image

কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের উদ্যোগে “বন বাঁচাও, বনের আগুন প্রতিরোধ করো” কর্মসূচি

কাঞ্চনপুর, ২৪ ফেব্রুয়ারি: বনে অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়ন্ত্রণ এবং সবুজ বনাঞ্চল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বন বাঁচাও, বনের আগুন প্রতিরোধ করো শীর্ষক এক সচেতনতা প্রচার র‍্যালির আয়োজন করে কাঞ্চনপুর মহকুমা বন দপ্তর।

র‍্যালির সূচনা করেন কাঞ্চনপুর মহকুমা বন আধিকারিক সুমন মিত্র। এদিন র‍্যালিটি কাঞ্চনপুর ফরেস্ট রেঞ্জ অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাঞ্চনপুর শহর, দশদা এবং জম্পুই হিল এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমা করে। বনকর্মী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা র‍্যালিতে অংশ নেন।

মহকুমা বন আধিকারিক সুমন মিত্র বলেন, মানুষের অসচেতনতা ও অসাবধানতার কারণেই বহু সময় বনে আগুন লাগে। বিশেষ করে শুকনো মৌসুমে বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্তীর্ণ সবুজ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এতে শুধু গাছপালা নয়, বন্যপ্রাণ ও পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, বনাঞ্চলে আগুন প্রতিরোধে স্থানীয় মানুষদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন এলাকায় আগুন জ্বালানো, সিগারেট বা বিড়ির অবশিষ্টাংশ ফেলে দেওয়া থেকে বিরত থাকা এবং কোথাও আগুনের সূত্রপাত হলে দ্রুত বন দপ্তরকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top