নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : সিবিএসই-র পর এবার আইসিএসই-আইএসসি। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের জেরে দিন বদল হল আইসিএসই-আইএসসি-র দশম-দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে কাউন্সিল জানায়
আগের সূচিতে বলা হয়েছিল, আইসিএসই বা দশম শ্রেণির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন তা ১০ মার্চ শুরু হবে এবং ২১ এপ্রিল পর্যন্ত চলবে।
তবে দশম শ্রেণির পরীক্ষা পিছলেও, সামান্য এগিয়ে আনা হয়েছে আইএসসি বা দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে। জানা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা ছিল আইএসসি-র। নতুন সময়সূচি অনুযায়ী, তা এখন ৩০ জানুয়ারি শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরে বিধানসভা নির্বাচন। এর আগে ভোটের জন্য পিছিয়ে দেওয়া হয় সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। এবার সেই পথে হাঁটল আইসিএসই-আইএসসিও ।

পাঁচ রাজ্যে ভোট, সিবিএসই-র পর এবার দিন বদল হল আইসিএসই-আইএসসি পরীক্ষার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















