News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ড এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনা ‘অত্যন্ত মর্মান্তিক’ : জবাবদিহি চাইলেন স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি
Image

ঝাড়খণ্ড এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনা ‘অত্যন্ত মর্মান্তিক’ : জবাবদিহি চাইলেন স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (আইএএনএস) : ঝাড়খণ্ডের চতরা জেলায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনাকে “অত্যন্ত মর্মান্তিক” ও “খুব বড় ঘটনা” বলে মন্তব্য করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি। তিনি নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় বিমানে থাকা সাতজনের সকলেই নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর চতরায় পৌঁছে আনসারি জানান, রোগীকে দিল্লি নিয়ে যাওয়ার সময় বিমানটি রাডার থেকে হঠাৎ উধাও হয়ে যায়। পরে জানা যায়, চতরার জঙ্গলে বিমানটি ভেঙে পড়েছে।

মন্ত্রী বলেন, গতকাল সন্ধ্যায় এক রোগীকে রেডবার্ডের ফ্লাইটে দিল্লি নেওয়া হচ্ছিল। তখনই খবর পাই, বিমানটি রাডার থেকে হারিয়ে গেছে। পরে জানা যায়, চতরার জঙ্গলে সেটি ভেঙে পড়েছে। বিমানে সাতজন ছিলেন। উদ্ধারকাজ চালানো হলেও সকলকেই মৃত অবস্থায় পাওয়া যায়। এটি অত্যন্ত বড় ঘটনা।

বিমানটি দিল্লিভিত্তিক সংস্থা রেডবার্ড এয়ারওয়েজ পরিচালিত একটি মেডিক্যাল চার্টার ফ্লাইট ছিল।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাঁচি থেকে সন্ধ্যা ৭টা ৭ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং ৭টা ১১ মিনিটে আকাশে ওঠে। কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের কিছুক্ষণের মধ্যেই রাত প্রায় ৭টা ৩৪ মিনিটে রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বারাণসীর দক্ষিণ-পূর্বে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে এই যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে জানা গেছে। উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের পালামুর কাছে এই ঘটনা ঘটে বলে সূত্রের দাবি। রাত ১০টায় দিল্লিতে অবতরণের কথা ছিল বিমানের।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই জরুরি তৎপরতা শুরু হয়। স্থানীয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় এবং সাতজনের দেহ উদ্ধার করা হয়।

বিমান নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে আনসারি বলেন, ভারত সরকার কী করছে? আহমেদাবাদ, বারামতি এবং এখন এই ঘটনা, এর জন্য কে দায়ী? আমাদের এখানে উন্নত হাসপাতাল নেই বলেই রোগীদের বাইরে যেতে হয়। আমাদের পক্ষ থেকে পূর্ণ সহায়তা দেওয়া হবে এবং যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, উন্নত চিকিৎসা পরিকাঠামোর অভাবে রাজ্যের বহু রোগীকে বাইরে চিকিৎসা নিতে যেতে হয়, ফলে এয়ার অ্যাম্বুলেন্সের ওপর নির্ভরতা বাড়ছে।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমান চলাচল বিশেষজ্ঞরা রাডার ডেটা ও ফ্লাইট রেকর্ডসহ বিভিন্ন প্রযুক্তিগত দিক খতিয়ে দেখবেন। বিস্তারিত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top