News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকদের দুরবস্থা নিয়ে সরব সারা ভারত কৃষক সভা, রাজ্যজুড়ে আন্দোলনের ডাক
Image

কৃষকদের দুরবস্থা নিয়ে সরব সারা ভারত কৃষক সভা, রাজ্যজুড়ে আন্দোলনের ডাক

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: রাজ্যের কৃষকদের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক—এমনই দাবি তুলে রাজ্যজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল সারা ভারত কৃষক সভা-র ত্রিপুরা রাজ্য কমিটি।

রবিবার সংগঠনের রাজ্য কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংগঠনিক বিষয় ছাড়াও কৃষকদের নানাবিধ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সোমবার মেলারমাঠস্থিত ক্ষেত মজুর ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, রাজ্যের কৃষকরা চরম সংকটের মধ্যে রয়েছেন। পর্যাপ্ত সার মিলছে না, সেচের জলের তীব্র সমস্যা রয়েছে। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন।

তিনি আরও জানান, সহজ শর্তে কৃষিঋণের সুযোগ না থাকায় চাষিরা আর্থিকভাবে চাপে পড়ছেন। এই পরিস্থিতিতে কৃষকদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে সারা ভারত কৃষক সভা আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আগামী এক মাস ধরে রাজ্যের বিভিন্ন বিএলডব্লিউ অফিস, এসএ অফিস ও সেক্টর অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন সময়ে বিধানসভা অভিযান সংগঠিত করা হবে। জানা গেছে, তিনটি সংগঠন যৌথভাবে এই কর্মসূচিতে অংশ নেবে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবিলম্বে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নতি এবং সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নচেৎ আন্দোলন আরও তীব্র করা হবে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top