News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের বিপুল স্বর্ণ ও রূপা দান, প্রশাসনের উপস্থিতিতে পরিমাপ
Image

মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের বিপুল স্বর্ণ ও রূপা দান, প্রশাসনের উপস্থিতিতে পরিমাপ

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: এগারো মাস পর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের গত এগারো মাসে ভক্তদের দানে বিপুল পরিমাণ স্বর্ণ ও রূপা জমা পড়েছে। জানা গেছে, এই সময়ে মোট ১ কেজি ৬৪৯ গ্রাম স্বর্ণ এবং ৮২০ গ্রাম রূপা দান হিসেবে সংগৃহীত হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রশাসনের বিভিন্ন আধিকারিক, মন্দির উপদেষ্টা কমিটির সদস্য এবং পুরোহিতদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণেই আনুষ্ঠানিকভাবে স্বর্ণ ও রূপার পরিমাপ ও নথিভুক্তিকরণ সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্দির পরিচালন কমিটির এক সদস্য জানান, প্রতি বছরই ভক্তদের পক্ষ থেকে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ ও রূপার অলঙ্কার, মুদ্রা ও অন্যান্য সামগ্রী দান করা হয়। নির্দিষ্ট সময় অন্তর সেগুলি হিসাব করে সরকারি বিধি মেনে নথিভুক্ত করা হয়। সংগৃহীত স্বর্ণ ও রূপা পরবর্তীতে সরকারি ট্রেজারিতে জমা রাখা অথবা নির্ধারিত নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা হয়।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top