News Flash

  • Home
  • Uncategorized
  • আইআরএফ-কে নিষিদ্ধ করা নিয়ে কেন্দ্রকে যাবতীয় তথ্য জমা দিতে বলল দিল্লি হাইকোট
Image

আইআরএফ-কে নিষিদ্ধ করা নিয়ে কেন্দ্রকে যাবতীয় তথ্য জমা দিতে বলল দিল্লি হাইকোট

delhi_highcourt2নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : মুসলিম ধর্ম প্রচারক জাকির নাইকের সংস্থা সলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) -কে জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করা নিয়ে কেন্দ্র সরকারকে যাবতীয় তথ্য জমা দিতে বলল দিল্লি হাইকোর্ট| আইআরএফ-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিতর্কত এই মুসলিম ধর্ম প্রচারক| দিল্লি হাইকোর্টে তিনি জানিয়েছেন তাঁর সংস্থার বিরুদ্ধে ইউএপিএ আইন প্রয়োগ করে আইআরএফকে নিষিদ্ধ করার পিছনে কোনও কারণ নেই| শুক্রবার সেই আবেদনের শুনানিতে এই নির্দেশ দেয় হাইকোর্ট
এদিন আইআরএফএর আইনজীবী এবং কেন্দ্রীয় সরকারের বক্তব্য শোনেন বিচারপতি সঞ্জীব সচদেব| কেন্দ্রীয় সরকারকে ১৭ জানুয়ারি নিষিদ্ধ করা নিয়ে যাবতীয় তথ্য জমা দিতে বলেছেন বিচারপতি| তারপরই তিনি জানাবেন আইআরএফকে জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করা উচিত ছিল কিনা|
প্রসঙ্গত, ঢাকায় গুলশন হামলায় নাম জ়ডায় জাকির নাইক এবং তাঁর সংস্থা আইআরএফের| এরপর জরুরি ভিত্তিতে ইউএপিএ আইন প্রয়োগ করে গত বছর ১৭ নভেম্বর আইএরএফকে নিষিদ্ধ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top