News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনা, ল্যাপটপ ও সিসিটিভি হার্ডডিক্স উধাও
Image

গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনা, ল্যাপটপ ও সিসিটিভি হার্ডডিক্স উধাও

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার সকালে বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের প্রধান শিক্ষক স্কুলে এসে দেখতে পান একটি কক্ষের আলমারির তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে অন্যান্য শিক্ষক ও কর্মীদের খবর দেন।

এরপর বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে দেখা যায়, একাধিক কক্ষের দরজা ও আলমারির তালাও ভাঙা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে। বিদ্যালয় সূত্রে দাবি, দুষ্কৃতীরা বিদ্যালয় থেকে একটি ল্যাপটপ এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালিয়েছে। ফলে ঘটনার সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে চোরেরা বিদ্যালয়ে প্রবেশ করল এবং চুরির সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে। বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top