News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এআই সামিটে যুব কংগ্রেসের জামা খুলে প্রদর্শনী, আগরতলায় কংগ্রেস ভবনের সামনে রাহুলের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার
Image

এআই সামিটে যুব কংগ্রেসের জামা খুলে প্রদর্শনী, আগরতলায় কংগ্রেস ভবনের সামনে রাহুলের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার

আগরতলা, ২২ ফেব্রুয়ারি : ভারত মন্ডপমে এআই সামিটে যুব কংগ্রেসের জামা খুলে প্রতিবাদ প্রদর্শনীতে ভীষণ খেপেছে প্রদেশ বিজেপি মহিলা মোর্চা। তাই, আজ সন্ধ্যায় পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনের সামনে মিছিল করে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা পুড়িয়েছে তাঁরা।

এ-বিষয়ে প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন, কংগ্রেস বরাবর দেশ বিরোধী কাজে লিপ্ত। দেশদ্রোহীতা তাঁদের মজ্জাগত স্বভাব। তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক প্রচেষ্টায় এআই সামিটের মাধ্যমে সারা বিশ্বের নজরে ডিজিটাল ভারতের ছবি উজ্জ্বল করার উদ্দেশ্যকে কলঙ্কিত করার নগ্ন প্রয়াস নিয়েছে কংগ্রেস। তাঁর কটাক্ষ, যুব কংগ্রেসের কর্মীরা ভারত মন্ডপমে এআই সামিটে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে জামা খুলে বিক্ষোভ দেখিয়ে সমগ্র ভারতবাসীকে লজ্জিত করেছেন।

মিমি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এখন দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। জাতিসংঘ সেই স্বীকৃতি দিয়েছে। অথচ, কংগ্রেসের নজরে ভারতের উন্নতি ধরা দেয় না। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের সম্পর্কে কু-কথা বলে থাকেন। তিনি কংগ্রেসের এহেন আচরণের জন্য ধিক্কার জানিয়েছেন। ভারত মন্ডপমে এআই সামিটে যুব কংগ্রেস কর্মীদের কর্মকান্ডের জন্য প্রতিবাদ স্বরূপ রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখিয়েছে মহিলা মোর্চা।

তাঁর হুশিয়ারি, দেশ বিরোধী কাজ বরদাস্ত করা হবে না। এখনই স্বভাব পরিবর্তন না হলে আগামীদিনে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হবে।

Releated Posts

নভেম্বরের শেষ সপ্তাহে ত্রিপুরার ২১ পুর সংস্থার নির্বাচন, ৯ ডিসেম্বরের মধ্যে শেষ হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ৮ অক্টোবর: ত্রিপুরার ২১টি নগর সংস্থার নির্বাচন আগামী নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রদেশ কংগ্রেসের কালো দিবস পালন, বিক্ষোভ মিছিল

আগরতলা, ৮ অক্টোবর: ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার ‘কালো দিবস’ পালন…

ByByReshmi Debnath Oct 8, 2026

প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনদের

আগরতলা, ৮ অক্টোবর: প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

৭৫-এ থামল নানা পাটেকরের পথচলা, গোয়ায় প্রয়াত বর্ষীয়ান অভিনেতা

মুম্বই, ৮ অক্টোবর: প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলায়…

ByBySandeep Biswas Oct 8, 2026
Scroll to Top