মুম্বই, ১৩ জানুয়ারি (হি.স.) : ফের সদ্য প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে রাবন বলে উল্লেখ্য করলেন যোগরাজ| ধোনির নেতৃত্ব ত্যাগ ও তারপরই জাতীয় দলের ছেলে যুবরাজের ডাক পাওয়া নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে যোগরাজ মন্তব্য করেন, অবশেষে রাবণের রাজত্ব শেষ হল| তাঁর আরও অভিযোগ, ধোনি এতদিন ক্যাপ্টেন ছিল বলে টিমে জায়গা পাননি যুবি| তিনি আরও বলেন, এবার দেখা যাবে, ব্যক্তিগত পারফরম্যান্সে কে এগিয়ে| পাশাপাশি বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকেও সতর্ক করে দিয়েছেন যোগরাজ| তিনি বলেন, যুবরাজের ব্যাটিংয়ে হয়ত ধোনির মতো ভুল করবে না বিরাট| ও ভালো বোলারও| বিরাট ৱুদ্ধি করে ওকে ব্যবহার করতে পারে| প্রসঙ্গত, এর আগে ২০১৫-তে একবার ধোনির টিম ইন্ডিয়ােক রাবণ রাজত্ব বলেছিলেন যোগরাজ| ফের তিনি সেই তুলনায় হাঁটলেন|
2017-01-13

