News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও উৎসাহিত করতে হবে: রাজ্যপাল
Image

ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও উৎসাহিত করতে হবে: রাজ্যপাল

আগরতলা, ২১ ফেব্রুয়ারী: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ সকালে মুক্তধারা অডিটোরিয়ামে উদ্যোক্তা অনুপ্রেরণা এবং সংবর্ধনা (এন্টারপ্রেনার্স ইন্সপিরেশন এন্ড ফেলিসিটেশন) অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তায় ঋণ প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করতে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে। বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে তিনি স্বদেশী পণ্যের প্রচার ও কেনাকাটা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও উৎসাহিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্ব ভারতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠার অপার সম্ভাবনা রয়েছে। এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য রাজ্যপাল অনুষ্ঠানের আয়োজক স্বদেশী জাগরণ মঞ্চ, মহানগর আগরতলা-র কর্মকর্তাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি ভারতকে আত্মনির্ভর করতে স্বদেশী পণ্য ব্যবহারের গুরুত্বের কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন স্বদেশী জাগরণ মঞ্চের প্রচার প্রমুখ ধর্মেন্দ্র কুমার দুবে। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ইন্দ্রজিৎ দেব। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।
Ll

Releated Posts

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top