News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে কংগ্রেস পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে : বিজেপি
Image

এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে কংগ্রেস পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে : বিজেপি

আগরতলা, ২১ ফেব্রুয়ারী : এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে কংগ্রেস পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ তুলেছেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলছে। তিনি সাম্প্রতিক এআই ইমপ্যাক্ট সামিটের প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন, এত বড় আন্তর্জাতিক মানের আয়োজন নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী কুরুচিকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন।

বিজেপি মুখপাত্রের অভিযোগ, রাহুল গান্ধীর বক্তব্য তাঁর নিম্নমানের রাজনৈতিক মানসিকতারই প্রমাণ। আদর্শগতভাবে কংগ্রেস দেউলিয়া হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে কংগ্রেস পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

সুব্রত চক্রবর্তী আরও বলেন, সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেসের কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর অভিযোগ, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করাই কংগ্রেসের রাজনীতি। তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

Releated Posts

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top