হায়দরাবাদ, ১৩ জানুয়ারি (হি.স.) : হজের জন্য ভর্তুকির প্রয়োজন নেই | ওই টাকা মুসলিম মেয়েদের শিক্ষায় ব্যবহার করা উচিত্| এমনটাই মনে করেন এআইএমআইএম সভাপতি তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি | সেই সঙ্গে হজ কোটা বাড়িয়ে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানান ওয়েইসি|
টুইটারে কেন্দ্রীয় সরকারের কাছে হজ তীর্থযাত্রীদের জন্য বরাদ্দ ভর্তুকি বন্ধ করার জন্য দাবি জানিয়ে তিনি বলেন, পবিত্র তীর্থযাত্রার জন্য মুসলিমদের ভর্তুকির প্রয়োজন নেই| তাঁর দাবি, ৬৯০ কোটি টাকার হজ ভর্তুকি এয়ার ইন্ডিয়াকে দেওয়া হয়, তীর্থযাত্রীদের নয়| রুগ্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়াকে ভর্তুকির নামে ওই টাকা দেওয়া হয়| হজ ভর্তুকি হিসেবে যে ৬৯০ কোটি টাকা দেওয়া হয়, তা মুসলিম মেয়েদের শিক্ষার জন্য ব্যবহার করা উচিত বলে মনে করেন ওয়েইসি|
এদিকে হজ কোটা বাড়ায় খুশি তিনি| সম্প্রতি, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি সৌদি আরব কর্তৃক হজ কোটা ১.৩০ লক্ষ থেকে বাড়িয়ে ১.৭০ লক্ষ করার ঘোষণা করেছেন| এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ওয়েইসি|

হজ-এ ভর্তুকি নয়, ওই টাকা মুসলিম মেয়েদের শিক্ষায় ব্যবহার করা উচিত্ : ওয়েইসি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















