ইসলামাবাদ, ১৩ জানুয়ারি (হি.স.) : কাশ্মীরের আখনুর সেক্টরে জিআরইএফ ক্যাম্পে জঙ্গি হামলা চালানোর কথা অকপটে স্বীকার করলেন পাক জঙ্গি নেতা হাফিজ সইদ| পাকিস্তানের মাটিতে হাজার হাজার মানুষের সামনে এই ঘোষণা করল পাক জঙ্গি নেতা হাফিজ সইদ| হাফিজের দাবি, চার মুজাহিদিন জঙ্গি ভারতের কমপক্ষে ৩০ সেনাকে হত্যা করেছে|
বৃহস্পতিবার পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন মুজাহিদিন পাকিস্তানে এক জনসভায় হাফিজ বলে, চার যুবক সম্প্রতি জম্মু-কাশ্মীরের আখনুরে সেনা ক্যাম্পে অভিযান চালিয়েছে| ভারতীয় সেনার ১০টি ক্যাম্পে সাফাই অভিযান করা হয়েছে| পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সার্জিক্যাল স্ট্রাইকের জবাব দিতে পারেননি| ঈশ্বরের কৃপায় আমি সেই জবাব দিয়েছি| ভবিষ্যতে সীমান্তে আরও হামলা হুমকিও দেয় হাফিজ|
প্রসঙ্গত, গত সোমবারই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের আখনুর জেলার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স বা জিআরইএফ ক্যাম্পে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে পাক জঙ্গিরা| নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত আখনুরে জিআরইএফ সেনা মোতায়েন করা হয়েছিল|

পাক মাটিতে দাঁড়িয়ে আখনুর হামলার দায় স্বীকার হাফিজের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















