News Flash

  • Home
  • Uncategorized
  • টিআইটি’তে বিক্ষোভ দ্বিতীয় দিনেও অব্যাহত

টিআইটি’তে বিক্ষোভ দ্বিতীয় দিনেও অব্যাহত

titনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ ত্রিপুরা ইন্সটিটিউট অফ টেকনোলজির ছাত্রছাত্রীরা আজ দ্বিতীয় দিনেও প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন অব্যাহত রেখেছে৷ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও টিআইটি’র মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা৷ পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যক্ষের ভূমিকার প্রতিবাদেই এই বিক্ষোভ আন্দোলন৷ উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা বন্ধ হয়ে যায়৷ টেকনো ইন্ডিয়া এবং টিআইটি’র মধ্যে কাজিয়াকে কেন্দ্র করেই পরীক্ষার প্রশ্ণপত্র তৈরি হয়নি৷ এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ তাতে বিপাকে পড়ে টিআইটি’র ছাত্রছাত্রীরা৷ তাদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হয়েছে৷ অবিলম্বে পরীক্ষা গ্রহণের দাবিতেই টিআইটি’র মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা৷ অবিলম্বে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এদিকে, টিআইটিতে ছাত্র বিক্ষোভ ও ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যাতে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ উল্লেখ্য, রাজ্যের ইতিহাসে এই ধরনের ঘটনা বলতে গেলে নজিরবিহীন৷ পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চাইছে৷ অথচ টিআইটি কর্তৃপক্ষ পরীক্ষা নিতে পারছে না৷ পরীক্ষা গ্রহণের যে প্রশ্ণপত্র তৈরি করার কথা তা নিয়ে তীব্র মতভেদ দেখা দেওয়াতেই উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top