News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সহায়তা
Image

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সহায়তা

আগরতলা, ১৮ ফেব্রুয়ারী: গত ১৬ ফেব্রুয়ারি এক মর্মান্তিক দুর্ঘটনায় বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের এডিনগর এলাকার তাঁতি পাড়ায় রাজেশ দের বসতঘর অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আজ ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা।

এদিন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পরে রাজ্য সরকারের তরফে প্রাথমিক আর্থিক সহায়তা হিসেবে রাজেশ দে-র হাতে ১ লক্ষ ২০ হাজার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারটি কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

Releated Posts

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top