News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয়দের হজে যাওয়ার কোটা বাড়িয়ে দিল সৌদি প্রশাসন
Image

ভারতীয়দের হজে যাওয়ার কোটা বাড়িয়ে দিল সৌদি প্রশাসন

map_of_united-arab-emiratesনয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : ভারতীয়দের হজে যাওয়ার কোটা এক লাফে ৩৪,৫০০ বাড়িয়ে দিয়েছে সৌদি প্রশাসন | ফলে এবার থেকে প্রতি বছর হজে যেতে পারবেন আরও বেশি সংখ্যক ভারতীয়| ফলে এবার থেকে  প্রতি বছর ১,৭০,০০০ ভারতীয় মক্কা  মদিনা দর্শন করতে পারবেন| এতদিন  প্রতি বছর ১,৩৬,০০০ ভারতীয়কে হজে যাওয়ার জন্য ভিসা দিত সৌদি  প্রশাসন| কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি জানিয়েছেন, এবার থেকে ১,৭০,০০০ ভারতীয়কে প্রতি বছর ভিসা দেবে তারা| ভারত সরকারের অনুরোধ মেনেই সৌদি  প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে| এজন্য সৌদি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নকভি বলেছেন, ২৯ বছর পর ভারতের হজ যাত্রীর সংখ্যা বাড়ল| এর ফলে দুদেশের সম্পর্ক মজৱুত হবে| ২৪ জানুয়ারি পর‌্যন্ত গ্রহণ করা হবে এবারের হজের আবেদনপত্র| প্রতি বছর হজযাত্রার ভর্তুকি হিসাবে ৬৯০ কোটি টাকা খরচ হয় ভারত সরকারের| এবার তা ৭৫০ কোটি টাকা ছাড়াবে বলে অনুমান|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top