News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহা শিবরাত্রি উপলক্ষে রাজধানীর শিবমন্দিরে জোর প্রস্তুতি
Image

মহা শিবরাত্রি উপলক্ষে রাজধানীর শিবমন্দিরে জোর প্রস্তুতি

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: আগামীকাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫টা ৫০ মিনিট থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশীর তিথি, যা চলবে ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকেল পর্যন্ত। এই উপলক্ষে রাজধানীর বিভিন্ন শিবমন্দিরে মহা শিবরাত্রির পূজাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি।

বিশেষ করে শিববাড়ি সহ শহরের অন্যান্য শিবমন্দিরগুলো রঙিন আলো ও ফুল দিয়ে সজ্জিত করা হচ্ছে। ভক্তদের সুবিধার্থে নেওয়া হয়েছে একাধিক প্রশাসনিক ও মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তা, পানীয় জল ও শৃঙ্খলা রক্ষার দিকেও রাখা হয়েছে বিশেষ নজর।

এদিকে বাজারগুলোতেও শিবরাত্রিকে কেন্দ্র করে জমে উঠেছে কেনাবেচা। বিভিন্ন পূজা সামগ্রী—বেলপাতা, ধূপ, প্রদীপ, দুধ, ফল ও ফুল নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই।

মন্দির সূত্রে জানা গেছে, আগামীকাল বিকেল থেকেই শুরু হবে ভক্তদের ‘বাবার মাথায়’ জল ঢেলে পূজার্চনা। অনুষ্ঠিত হবে চার প্রহরের পূজা। সারারাত ধরেই চলবে জাগরণ ও বিশেষ আরতি। মহা শিবরাত্রিকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ভক্তিমূলক পরিবেশের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সাব্রুমে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

সাব্রুম, ১০ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন সাতচাঁদ ও রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ও…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top