News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের
Image

কৈলাসহরে শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: ফের শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বিদ্যালয় চত্বর। শনিবার শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা।

পড়ুয়াদের অভিযোগ, বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক-শিক্ষিকার সংখ্যা অত্যন্ত কম। তার মধ্যে সম্প্রতি বিদ্যালয়ের এক শিক্ষিকাকে অন্যত্র বদলি করে দেওয়ায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে। বিশেষ করে চলতি শিক্ষাবর্ষে পরীক্ষার আগে এই বদলির ফলে পাঠদানে বড়সড় ঘাটতি তৈরি হবে বলে আশঙ্কা তাদের।

ছাত্রছাত্রীরা জানায়, অবিলম্বে ওই শিক্ষিকাকে পুনর্বহাল না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে। এদিন বিদ্যালয়ে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ দাবি জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। যদিও দীর্ঘক্ষণ বিক্ষোভ চলতে থাকলেও সংশ্লিষ্ট আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়নি।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top