News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় পুর পরিষদের উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ
Image

তেলিয়ামুড়ায় পুর পরিষদের উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ

তেলিয়ামুড়া, ১৪ ফেব্রুয়ারী: সুপ্রিম কোর্ট-এর নির্দেশ অনুসরণ করে রাজ্যের অন্যান্য এলাকার মতো তেলিয়ামুড়াতেও শুরু হল উচ্ছেদ অভিযান। তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তায় অবৈধভাবে দখল করা সরকারি ফুটপাত দখলমুক্ত করতে এই অভিযান চালানো হয়।

দীর্ঘদিন ধরে ভেন্ডার লাইসেন্সবিহীন একাংশ দোকান ও স্টল ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ। এর ফলে সাধারণ পথচলতি মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে স্বাচ্ছন্দ্য ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসন অবশেষে কঠোর পদক্ষেপ নেয়।

অভিযান চলাকালীন প্রশাসনের বুলডোজার দিয়ে অবৈধভাবে দখল করা ফুটপাতের উপর গড়ে ওঠা একাধিক দোকান ও স্টল ভেঙে ফেলা হয়। যদিও অভিযানে উপস্থিত আধিকারিকরা সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিনের অভিযানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ডেপুটি সিইউ প্রদীপ কুমার সরকার, ডিসিএম বিশ্বজিৎ মজুমদার-সহ তেলিয়ামুড়া থানার বিপুল পুলিশ বাহিনী এবং সিআরপিএফ-এর জওয়ানরা। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয়দের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানালেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করা যায়। সব মিলিয়ে উচ্ছেদ অভিযানকে ঘিরে তেলিয়ামুড়া শহরজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top