News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহা শিবরাত্রি উপলক্ষ্যে দুদিনব্যাপী সন্ধ্যাযজ্ঞ মহামৃত্যুঞ্জয় মন্ত্র মোহনপুরে
Image

মহা শিবরাত্রি উপলক্ষ্যে দুদিনব্যাপী সন্ধ্যাযজ্ঞ মহামৃত্যুঞ্জয় মন্ত্র মোহনপুরে

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: মহা শিবরাত্রি উপলক্ষ্যে দুদিনব্যাপী সন্ধ্যাযজ্ঞ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির কালিকামুড়া সিধাই মোহনপুরে।

মোহনপুর বিধানসভার পূর্বপাড়া কালিকামুড়া আমগাছিয়া এলাকা স্থিত নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দিরে মহা শিবরাত্রি উপলক্ষ্যে আগামী ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী সন্ধাযজ্ঞ ও মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের ব্যবস্থা করা হয়। এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মন্দিরের প্রতিষ্ঠায় হনুমান ভক্ত সুব্রত সরকার।

জানা যায়, হনুমান ভক্ত এই সুব্রত সরকার নিজের উদ্যোগে এই হনুমান মন্দিরটি স্থাপন করেন এবং এই মন্দিরের ভবিষ্যত নিয়ে রয়েছে উনার সুদূর ভক্তি এবং তার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, স্থানীয় সনাতনী মানুষের স্বার্থে উনার এই পদক্ষেপ এবং তিনি তার সূচনা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন যাতে করে এই মন্দির আগামীদিনে বৃহৎ আকারে প্রচার ও প্রসার লাভ করে এবং মানুষ ঠাকুরের নিকট তাদের ভক্তি প্রদর্শন করতে পারেন।

জানা যায়, মন্দিরের জমিও তিনি নিজেই দান করেন এবং বর্তমানে তিনি নিজেই পূজার্চনা করেন।উনার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সকল স্তরের সনাতনী ধর্মপ্রাণ মানুষ।পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উক্ত অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানান।মোহনপুর বিধানসভার কালিকামুড়া গ্রামের আমগাছিয় পূর্বপাড়ায় এলাকায় মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে রয়েছে এই নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top