News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতেও থামছে না দুর্ঘটনা, চড়িলামে ফের বাইক দুর্ঘটনায় আহত এক আরোহী
Image

রাতেও থামছে না দুর্ঘটনা, চড়িলামে ফের বাইক দুর্ঘটনায় আহত এক আরোহী

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: রাতের অন্ধকারেও থামছে না পথ দুর্ঘটনা। চড়িলাম পেট্রোল পাম্পের সামনে ফের একটি বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক বাইক আরোহী।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার দু’পাশে একাধিক চায়ের দোকানের সামনে অবৈধভাবে গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে ওই এলাকায় যান চলাচল প্রায়শই ব্যাহত হয়। এই কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনার অভিযোগ উঠছে। গত রাতেও একই পরিস্থিতিতে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা এবং যানজটের সমস্যা তুলে ধরে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top