News Flash

  • Home
  • Uncategorized
  • যৌতুকের জন্য নির্যাতন, অগ্ণিদগ্দ গৃহবধূর মৃত্যু
Image

যৌতুকের জন্য নির্যাতন, অগ্ণিদগ্দ গৃহবধূর মৃত্যু

crimeeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ অগ্ণিদগ্দ গৃহবধূ শিল্পী দাস শেষ পর্যন্ত জীবন যুদ্ধে পরাজিত হল৷ বুধবার সকালে জি বি হাসপাতালে অগ্ণিদগ্দ গৃহবধূ শিল্পী দাসের৷ গুণধর স্বামী লিটন দাস পেশায় অটো চালক৷ প্রতিদিনই আকন্ঠ মদ্যপান করে মা এবং স্ত্রীকে মারধর করত৷ তাতে তীব্র আপত্তি জানালে স্ত্রীকেও প্রচন্ড মারধর করে৷ তাতে চরম অপমানিত বোধ করে গৃহবধূ শিল্পী দাস গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল৷ বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
প্রসঙ্গত, যৌতুকের জন্য নির্যাতনে অতিষ্ঠ হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ঐ গৃহবধূ৷ অগ্ণিদগ্দ ঐ গৃহবধূ বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ তার নাম শিল্পী দাস৷ বাড়ি বিশালগড় থানার অধীন জাঙ্গালীয়া গ্রামে৷
সংবাদে প্রকাশ, শিল্পী দাসের উপর যৌতুকের জন্য নির্যাতন চালায় তার স্বামী লিটন দাস৷ পেশায় মোটর শ্রমিক লিটন গত কিছুদিন যাবৎ নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়৷ শুক্রবার থেকে লাগাতর লিটন বাড়িতে হুলুস্থুল কান্ড ঘটিয়ে চলছে৷ টাকার জন্য শিল্পীকে চাপ দেয়, যাতে বাপের বাড়ি থেকে নিয়ে আসে টাকা৷ লিটনের মা পুত্রবধূর এই নির্যাতনকে সহ্য করতে পারছিলেন না৷ তিনিও ছেলেকে বারবার বারণ করছিল যাতে নির্যাতন বন্ধ করে দেয়৷ কিন্তু, অবাধ্য লিটন ক্রোধে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙ্গে ফলেতে থাকে একে একে৷ শুক্রবার স্ত্রী শিল্পীকে বাড়ি থেকে বেড় করে দেয় লিটন৷ পরে লিটনের মা রাস্তা থেকে কোনওরকমে বাড়িতে নিয়ে আসেন পুত্রবধূকে৷ শেষ পর্যন্ত শনিবার মধ্যরাতে ঐ গৃহবধূ বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ তার আর্তনাদে শাশুড়ি আশেপাশের লোকজনকে ডেকে আনেন৷ গুরুতর অসুস্থ অবস্থায় শিল্পী সাহাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বিশালগড় হাসপাতালে৷ সেখান থেকে তাকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে, লিটন দাসের বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা করেছেন তার মা৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে পালিয়ে আত্মগোপন করে আছে লিটন দাস৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top