News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বনধের বিরোধিতায় রাস্তায় নামে বিজেপি, সিপিআইএমের পার্টি অফিসের সামনে বিক্ষোভ
Image

বনধের বিরোধিতায় রাস্তায় নামে বিজেপি, সিপিআইএমের পার্টি অফিসের সামনে বিক্ষোভ

আগরতলা, ১২ ফেব্রুয়ারি: ট্রেড ইউনিয়নের ডাকা বনধের বিরোধিতায় রাস্তায় নামে বিজেপি। এদিন বিজেপি কর্মী ও সমর্থকরা সিপিআইএমের রাজ্য পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে পুলিশ।

এক বিজেপি কর্মীর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অচল করে দিতেই বারবার বনধ ডাকা হচ্ছে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে প্রতিবাদের অধিকার আছে, কিন্তু বনধ ডেকে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা অনৈতিক। বিজেপি ভবিষ্যতেও বনধের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ চালিয়ে যাবে বলে জানানো হয়।

অন্যদিকে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য পুলিশ প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Releated Posts

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top