News Flash

  • Home
  • Uncategorized
  • জামিন খারিজ, ফের জেলে মৃন্ময় সেন
Image

জামিন খারিজ, ফের জেলে মৃন্ময় সেন

lock-upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ শিশুকন্যার শ্লীলতাহানির দায়ে পুর নিগমের কাউন্সিলার মৃন্ময় সেনকে বুধবার ফের আদালতে তোলা হলে তাঁকে ২৫ জানুয়ারী পর্যন্ত পুনরায় জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়৷ মৃন্ময় সেনের পক্ষে আদালতে জামিনের আবেদন করা হয়৷ প্রতিপক্ষ জামিনের আবদনের বিরোধীতা করলে সওয়াল করে৷ মাননীয় বিচারক উভয় পক্ষের বক্তব্য শোনার পর কাউন্সিলার মৃন্ময় সেনের জামিনের আবেদন খারিজ করে দেন৷ তাঁকে পুনরায় ২৫ জানুয়ারী আদালতে তোলা হবে৷ উল্লেখ্য, ইন্দ্রনগরে এক শিশুকন্যার শ্লীলতাহানির দায়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল৷ যদিও আইনের ফাঁক গলে মৃন্ময় সেন জামিনে মুক্তি পেয়েছিলেন৷ পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন জামিনের বিরোধীতা করে তীব্র আন্দোলন শুরু করলে আদালত মৃন্ময় সেনকে আদালতে হাজিরা দিতে নির্দেশ দেয়৷ আদালতে হাজিরা দিতে গেলে তার জমিন খারিজ করে দেয়৷ এই মামলায় এখনো মৃন্ময় সেন জেল হাজতে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top