News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী হত্যার দায়ে পলাতক আসামী টিএসআর জওয়ান পুলিশের জালে
Image

স্ত্রী হত্যার দায়ে পলাতক আসামী টিএসআর জওয়ান পুলিশের জালে

handcuffনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ জানুয়ারি ঃ ২০০৯ সালে স্ত্রীকে হত্যা করেছিল এক টিএসআর জওয়ান৷ খুনের দায়ে গ্রেফতারও হয়েছিল৷ কিন্তু জামিনে মুক্ত হয়েই ফেরার হয় স্ত্রী হত্যাকারী পাষন্ড স্বামী৷ কিন্তু দীর্ঘ দিন ধরে পতালক থাকার পর স্ত্রী হত্যার অপরাধে অভিযুক্ত টিএসআর জওয়ান কৃষ্ণ কান্ত শুল্ক দাসকে অবশেষে সোমবার গভীর রাতে খোয়াইয়ের মহাদেবটিলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায়, কৃষ্ণ কান্ত শুক্লদাস (৩৯) নামে এক টিএসআর জওয়ান ২০০৯ সালে জিরানীয়ার ১০ম ব্যাটেলিয়ান টিএসআর সদর কার্যালয়ে কর্মরত অবস্থায় তার স্ত্রীকে হত্যা করেছিল৷ তারপর পুলিশ কৃষ্ণ কান্ত শুক্স দাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়৷ কিন্তু দিন জেল হাজতের পর জামিনে ছাড়া পায় অভিযুক্ত টিএসআর জওয়ান৷ জামিনে ছাড়া পাবার পরই সে গা ঢাকা দেয়৷ বিচারাধীন অবস্থায় আর আদালতে আসেনি৷ আদালত অভিযুক্ত টিএসআর জওয়ানকে গ্রেপ্তারের নির্দেশ দেয় পুলিশকে৷ কিন্তু পুলিশ উক্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছিল না৷ শেষ পর্যন্ত গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে খোয়াই থানার এসআই মিজানুর রহমান খোয়াইয়ের মহাদেবটিলা থেকে কৃষ্ণ কান্ত শুক্লদাসের বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করে স্ত্রী হত্যায় অভিযুক্ত টিএসআর জওয়ানকে৷ মঙ্গলবার অভিযুক্তকে পাঠিয়ে দেয়া হয়েছে জিরানীয়া থানায়৷ সেখান থেকে পাঠানো হয়েছে আগরতলার আদালতে৷ অভিযুক্ত টিএসআর এর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২/৩০৯ ধারায় মামলা চলছিল আদালতে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top