News Flash

  • Home
  • Uncategorized
  • আজ আগরতলায় উদ্বোধন অমৃত ফার্মেসির
Image

আজ আগরতলায় উদ্বোধন অমৃত ফার্মেসির

GenericMedicinessssssনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ উত্তরপূর্বাঞ্চলে দ্বিতীয় অমৃত (এএমআরআইটি) ফার্মেসি বৃহস্পতিবার আগরতলায় রিজিওনাল ক্যান্সার সেন্টারে খুলতে চলেছে৷ এই ফার্মেসি থেকে বিপিএলরা বিনামূল্যে ওষুধ পাবেন৷ এপিএলরা এই ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করলে ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন৷ ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন এইচএলএল লাইফকেয়ার লিমিটেড ওষুধের এই বিক্রয়কেন্দ্র খুলবে৷ জানা গেছে, এই ফার্মেসি থেকে ক্যান্সার এবং হৃদরোগ জনিত ও অন্যান্য রোগের বহুমূল্যের ওষুধ খুবই কম দামে মিলবে৷ হৃদরোগে চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন কিট এই ফার্মেসি থেকে সুলভমূল্যে পাওয়া যাবে বলে জানা গেছে৷
ভারত সরকারের উদ্যোগে গোটা দেশেই অমৃত ফার্মেসি খোলা হচ্ছে৷ উত্তরপূর্বাঞ্চলে প্রথম গুয়াহাটিতে অমৃত ফার্মেসি খুলেছে৷ উত্তরপূর্বাঞ্চলের দ্বিতীয় রাজ্য হিসেবে ত্রিপুরায় আগামীকাল অমৃত ফার্মেসি খুলবে৷ স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এই ফার্মেসির উদ্বোধন করবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top