News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সরব ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভে চাকুরী প্রত্যাশিতরা
Image

অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সরব ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভে চাকুরী প্রত্যাশিতরা

আগরতলা, ১০ ফেব্রুয়ারী : অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলনে সামিক হয়েছেন ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভে চাকুরী প্রত্যাশীরা। কিন্তু পূর্বানুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত করায় পুলিশ তাঁদের আটক করে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যায়। তাঁদের দাবি, অতিসত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। তাঁদের দাবি পূরণ করা হলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা।

চাকরি প্রত্যাশীদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথে নেমেছেন। আটক হওয়ার আগে তাঁরা জানান, অতিসত্বর ফলাফল প্রকাশ করে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

চাকরি প্রার্থীদের অভিযোগ, ২০২২ সালে ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভের ৬০৬৭টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশের কিছুদিনের মধ্যেই শারীরিক সক্ষমতা পরীক্ষা ও লিখিত পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ফলাফল বা মেধা তালিকা প্রকাশ করা হয়নি।

তাঁদের আরও অভিযোগ, এই দীর্ঘ সময় ধরে নিয়োগ সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য না পাওয়ায় বহু চাকরি প্রার্থী মানসিক ও আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও আশ্বাস না মেলায় হতাশা ক্রমশ বাড়ছে।

চাকরি প্রত্যাশীদের স্পষ্ট দাবি, অবিলম্বে ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। পাশাপাশি মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা যেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন, সেই আবেদনও জানিয়েছেন তাঁরা।

Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top