News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৪৪০টি ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের জালে এক নেশা কারবারি
Image

১৪৪০টি ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের জালে এক নেশা কারবারি

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল অমরপুর পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৪০টি ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা কারবারিকে আটক করেছে পুলিশ।

মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানান, অমরপুর বীরগঞ্জ থানায় নির্ভরযোগ্য সূত্রে খবর আসে যে উদয়পুর দিক থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য নিয়ে কয়েকজন অমরপুরের দিকে আসছেন। ওই খবরের ভিত্তিতে দ্রুত পরিকল্পনা করে অভিযান শুরু করে পুলিশ। অমরপুর বীরগঞ্জ থানার ওসি সুক্রমনী দেববর্মার নেতৃত্বে বীরগঞ্জ থানার একটি পুলিশ দল নির্দিষ্ট এলাকায় নজরদারি বাড়ায়। অমরপুর পুলিশ থাকছড়া নাকা পয়েন্ট এবং বীরবল দাসপাড়া এলাকায় নাকা পয়েন্ট বসানো হয়। কিছুক্ষণ পর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ধৃতের নাম পলাশ ঘোষ। বাড়ি অমরপুর মহকুমা এলাকায়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ১৪৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয় পলাশ ঘোষ বলে জানা যায়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে নেশা চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না এবং ইয়াবা ট্যাবলেটগুলি কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ধৃত পলাশ ঘোষকে আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। অমরপুর ও আশপাশের এলাকায় নেশা কারবার রুখতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top