News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর পর্যন্ত চলবে দুই জোড়া রেল, স্টেশন পরিদর্শন করলেন আধিকারীকরা

উদয়পুর পর্যন্ত চলবে দুই জোড়া রেল, স্টেশন পরিদর্শন করলেন আধিকারীকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ মন্দির নগরীর বাসিন্দাদের জন্য অবশেষে এল সুখবর৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে

বুধবার উদয়পুর স্টেশন পরিদর্শন করেন পূর্বোত্তর সীমান্ত রেলের অধিকারীকরা৷ ছবি নিজস্ব৷
বুধবার উদয়পুর স্টেশন পরিদর্শন করেন পূর্বোত্তর সীমান্ত রেলের অধিকারীকরা৷ ছবি নিজস্ব৷

জানিয়েছে, উদয়পুর-আগরতলার মধ্যে দুই জোড়া রেল প্রতিদিন চলবে৷ আগামী ২০ জানুয়ারি থেকে নতুন এই পরিষেবা শুরু হবে৷ তবে, সপ্তাহে ছয়দিন চলবে উদয়পুর থেকে আগরতলা পর্যন্ত দুইজোড়া ট্রেন৷ রবিবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন উদয়পুর থেকে আগরতলা এবং আগরতলা থেকে উদয়পুর রেলে সফর করা যাবে৷
পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তরফে জানা গেছে, ২০ জানুয়ারি আগরতলা-উদয়পুর ট্রায়াল স্পেশাল ট্রেনের উদ্বোধন হলেও নিয়মিত পরিষেবা ২১ জানুয়ারি থেকে শুরু হবে৷ তবে, উদয়পুর থেকে আগরতলা ট্রায়াল স্পেশাল ট্রেন ২০ জানুয়ারি থেকেই শুরু হবে৷ জানা গেছে, এই ট্রেনে একটি এসেলার জিএসফোর, চারটি কামরা রয়েছে৷ এদিকে, আগরতলা থেকে উদয়পুরের মধ্যে মোট তিনটি স্টেশনে এই ট্রেন থামবে৷ সেগুলি হল সেকেরকোট, বিশালগড় এবং বিশ্রামগঞ্জ৷ আরো জানা গেছে, ০৫৬৮২ নম্বরের আগরতলা-উদয়পুর ট্রেন আগরতলা থেকে সকাল সাড়ে ছয়টায় ছাড়বে৷ উদয়পুর গিয়ে পৌঁছাবে সকাল ৭টা ৪০ মিনিটে৷ অন্যদিকে, উদয়পুর থেকে আগরতলার জন্য প্রথম ট্রেনটি সকাল ৮টা ১০ মিনিটে ছাড়বে৷ আগরতলায় এসে পৌঁছাবে সকাল ৯টা ২০ মিনিটে৷ দিনের দ্বিতীয় ট্রেনটি বিকেল পৌনে ছয়টা নাগাদ আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেবে৷ উদয়পুর পৌঁছাবে সন্ধ্যা ৭টা নাগাদ৷ অনুরূপভাবে উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে দিনের দ্বিতীয় ট্রেনটি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ উদয়পুর থেকে ছাড়বে এবং রাত পৌনে নয়টা নাগাদ আগরতলায় এসে পৌঁছাবে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এই রুটে ট্রেন শুরু করা হচ্ছে৷ যাত্রীদের চাহিদার উপর নির্ভর করে আগামীদিনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে৷
আগরতলা রেল স্টেশন সূত্রে জানা গেছে, বুধবার সকালে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার এজিএম রাজ্যে এসে উদয়পুর পর্যন্ত রেল চালু করার বিষয়ে সমস্ত খঁুটিনাটি দিক খতিয়ে দেখেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top