News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টের অন্তবর্তীকালীন স্থগিতাদেশ সার ক্রয়ের টেন্ডারে
Image

হাইকোর্টের অন্তবর্তীকালীন স্থগিতাদেশ সার ক্রয়ের টেন্ডারে

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ সার ক্রয়ে রাজ্য সরকারের টেন্ডার প্রক্রিয়ায় অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট৷ বুধবার হাইকোর্টের মাননীয় বিচারপতি সুভাশিষ তলাপাত্রের সিঙ্গেল বেঞ্চ এই আদেশ জারি করেছে৷ হাইকোর্ট বলেছে পরবর্তী শুনানী পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে৷ ছয় হাজার সাতশ মেট্রিক টন সার ক্রয় করার জন্য রাজ্য সরকার টেন্ডার ডাকে৷ ২০১৬ সালের ২২ ডিসেম্বর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়৷ আজ বিকাল চারটায় টেন্ডার খোলার সময় নির্দ্ধারিত ছিল৷ কিন্তু, তার আগেই হাইকোর্ট এই টেন্ডার প্রক্রিয়ায় অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে৷
মূলতঃ বড়দোয়ালী এলাকার সার সরবরাহকারী রাধেশ্যাম কর্মকার উচ্চ আদালতে এই টেন্ডার প্রক্রিয়ার বিরুদ্ধে পিটিশন দাখিল করেছিলেন৷ এই বিষয়ে আবেদনকারীর পক্ষের আইনজীবী অমিতাভ রায়বর্মন এদিন জানান সিটি কম্পোস্ট এবং ভার্মিন কম্পোস্ট এই দুউ প্রকার সার সরবরাহের টেন্ডার ডাকা হয়েছিল৷ কিন্তু, ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার, ১৯৮৫ মূলে রাজ্যের সমস্ত সার সরবরাহকারীরা নির্দেশিকা উলঙ্ঘন করে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন৷ নির্দেশিকা মোতাবেক রাজ্যের কোন সার সরবরাহকারী এই টেন্ডার প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার ক্ষেত্রে যোগ্য নন৷ আইনজীবী শ্রীরায়বর্মন আরও জানিয়েছেন বিচারপতি সুভাশিষ তলাপাত্র তাঁর মক্কেলের পিটিশন গ্রহণ করেছেন এবং পরবর্তী আদেশ দেওয়া পর্যন্ত এই টেন্ডার প্রক্রিয়ায় অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন৷ আইনজীবী শ্রীরায়বর্মনের মতে জৈব সার ক্রয় করার ক্ষেত্রে এই টেন্ডার প্রক্রিয়ায় বিরাট দুর্নীতি লুকিয়ে রয়েছে৷ সময়মতো সমস্ত তথ্য তিনি আদালতে জমা দেবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top