News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআই’র বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ এনে রাজপথে গণবস্থান প্রদেশ তৃণমূলের

সিবিআই’র বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ এনে রাজপথে গণবস্থান প্রদেশ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ চিটফান্ডের তদন্তের নামে দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের

আগরতলায় আর এম এস চৌমুহনীতে গণবস্থানে পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী সহ রাজ্য নেতৃত্বরা৷ ছবি নিজস্ব৷
আগরতলায় আর এম এস চৌমুহনীতে গণবস্থানে পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী সহ রাজ্য নেতৃত্বরা৷ ছবি নিজস্ব৷

গ্রেপ্তারেরপ্রতিবাদ জানিয়ে দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার রাজ্যেও আন্দোলনে সামিল হয় তৃণমূল কংগ্রেস৷ আরএমসে চৌমুহনীতে হয় গণবস্থান৷ গণবস্থানে পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ তারা বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করেন৷ গণবস্থানে বক্তব্য রাখতে গিয়ে  পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব ব্যানার্জী বলেন, পশ্চিমবঙ্গে চিটফান্ড ইস্যুতে সিবিআই তদন্ত হলেও ত্রিপুরায় কেন করা হচ্ছে না৷ ত্রিপুরা চিটফান্ডের আঁতুড় ঘর বলে তিনি মন্তব্য করেন৷ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী চিটফান্ডের পৃষ্টপোষক৷ অথচ তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ উল্টো সিবিআই পশ্চিমবঙ্গের দলীয় নেতৃত্বদের রাজনৈতিক প্রতিহিংসার নিশানা বানিয়েছে৷ তিনি মোদী সরকারের সমালোচনা  করেন বলেন, নোট বদল ইস্যুতে প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ তিনি অভিযোগে করেন, বামফ্রন্ট ও বিজেপির মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে, তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছেনা৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার তো চিটফান্ডের পার্ক উদ্বোধন করেছিলেন৷ বেশ কয়েকটি চিটফান্ডের কারখানা উদ্বোধন করেছিলেন এবং এবং চিটফান্ড কোম্পানীগুলির পক্ষে বক্তব্য রেখেছিলেন৷ বঙ্গের ক্ষেত্রে সিবিআই একরকম, ত্রিপুরার ক্ষেত্রে অন্যরকম কেন৷ গণবস্থানে প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top