News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেড় মাস ধরে বিকল সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগী ও পরিজনেরা

দেড় মাস ধরে বিকল সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগী ও পরিজনেরা

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: দক্ষিণ ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান শান্তিরবাজার জেলা হাসপাতালে গত দেড় মাস ধরে সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের পরিজনেরা। অত্যাবশ্যক এই পরীক্ষা সরকারি হাসপাতালে না হওয়ায় চিকিৎসা পরিষেবা কার্যত ব্যাহত হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সিটি স্ক্যান মেশিন দীর্ঘদিন ধরে অচল থাকায় জরুরি ও গুরুতর রোগীদের বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে হচ্ছে। এর ফলে সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বহু দরিদ্র ও প্রান্তিক মানুষ। বাধ্য হয়ে তাদের হাজার হাজার টাকা ব্যয় করে বেসরকারি কেন্দ্রে পরীক্ষা করাতে হচ্ছে, যা অনেকের পক্ষেই বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

রোগীর পরিজনদের অভিযোগ, জেলা হাসপাতাল হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে একটি গুরুত্বপূর্ণ মেশিন অচল অবস্থায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত মেরামত বা বিকল্প ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে সিটি স্ক্যান মেশিনটি মেরামত করে চালু করা হোক অথবা বিকল্পভাবে নতুন মেশিন বসানোর ব্যবস্থা করা হোক, যাতে সাধারণ মানুষ আবারও সরকারি হাসপাতালে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top