News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নিয়ে বিতর্ক, আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি প্রদ্যোত কিশোর দেববর্মণের
Image

বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নিয়ে বিতর্ক, আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি প্রদ্যোত কিশোর দেববর্মণের

আগরতলা, ৬ ফেব্রুয়ারী : এডিসি এলাকার অন্তর্ভুক্ত ভূমিকে অবৈধভাবে নগর পঞ্চায়েতের আওতায় আনার মাধ্যমে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুলেছেন তিপরা মথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। এই সিদ্ধান্তের প্রতিবাদে অতিসত্বর আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের সীমানা নির্ধারণ সংক্রান্ত জয়েন্ট ডিমার্গেশন প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে আজ বিশ্রামগঞ্জ ডাকবাংলায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। বৈঠকে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতৃত্ব ও স্থানীয় প্রতিনিধিরা। বৈঠকে এই সীমানা নির্ধারণ প্রক্রিয়ার বৈধতা নিয়েই মূলত আলোচনা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নামে একটি নতুন আরবান লোকাল বডি গঠনের কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্রামগঞ্জ, চেসরিমাই ও বরজলা এই তিনটি গ্রাম পঞ্চায়েতকে নতুন নগর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করা হয় এবং একইসঙ্গে এলাকার সীমারেখা চূড়ান্ত করা হয়। এই সিদ্ধান্তের পর থেকেই টিটিএডিসি এলাকার ভূমি নগর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোত বলেন, এডিসি এলাকার জমি এভাবে অন্তর্ভুক্ত করা সংবিধানবিরোধী এবং এতে স্বায়ত্তশাসিত পরিষদের অধিকার খর্ব করা হয়েছে। সরকারের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে ২০২৪ সালে এডিসি এলাকায় বিধানসভা নির্বাচন হয়েছিল তাই ওই এলাকায় নগর পঞ্চায়েত করা হবে। তাঁর স্পষ্ট কথা, নির্বাচনকে হাতিয়ার করে এডিসি এলাকা নগর পঞ্চায়েত করা যাবে না।

এদিন তিনি আরও বলেন, অবিলম্বে সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করা হবে।

Releated Posts

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top