News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাডিডাসের সঙ্গে গাঁটছড়া ভাঙল কোহলির
Image

অ্যাডিডাসের সঙ্গে গাঁটছড়া ভাঙল কোহলির

virat-kohli-copyমুম্বই, ১১ জানুয়ারি (হি.স.) : অ্যাডিডাসের সঙ্গে গাঁটছড়া ভাঙল বিরাট কোহলির| এই সংস্থার ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বিরাট| ২০১৪ সাল থেকে দুই বছর এই সংস্থার সঙ্গে চুক্তি ছিল তাঁর| ২০১৬ সালের ডিসেম্বর মাসে শেষ হয়েছে চুক্তি| জানা গেছে, বিরাট ও ওই সংস্থার সঙ্গে কোনও পরবর্তী চুক্তি হয়নি| দুই পক্ষের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে| অ্যাডিডাস ও বিরাটের মধ্যে এই বিষয় নিয়ে অনেকবার কথা হয়েছে| কিন্তু ব্যক্তিগত স্তরে কোনও একটা সমস্যা হওয়ায় তাঁদের মধ্যে চুক্তি অগ্রসর হয়নি|
বিরাট এখন ১৭টি বিপনণ সংস্থার সঙ্গে যুক্ত| এত সংস্থার হয়ে সময় দেওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে| এখন দেশের অধিনায়ক | দায়িত্ব অনেক বেশি | এরমধ্যে সবকিছু সামলে বিজ্ঞাপনের কাজ করতে হয় | এমনই করে এসেছেন প্রাক্তন অধিনায়করাও | তবে দেশের অধিনায়ক হওয়ার পরে তাঁর সঙ্গে এই সংস্থার চুক্তি ভাঙার ঘটনাকে ভালো ভাবে নিচ্ছে না বিপনণ জগত|
সম্প্রতি এক মোবাইল সংস্থার সঙ্গেও চুক্তি করেছেন তিনি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top