News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজের দোকান থেকে উদ্ধার মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত দেহ
Image

নিজের দোকান থেকে উদ্ধার মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত দেহ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি: বিশালগড়ের কড়ুইমুড়া বাজারে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। আজ সকালে নিজের মিষ্টির দোকান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম অমরেশ দেবনাথ। তিনি পেশায় একজন মিষ্টি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সকালে বাজারে দোকান খুলতে এসে আশপাশের ব্যবসায়ীরা দোকানের ভেতরে অমরেশ দেবনাথের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃতের পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই ঋণের চাপ ও আর্থিক সমস্যায় ভুগছিলেন অমরেশ দেবনাথ। সেই মানসিক চাপ থেকেই তিনি চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে পরিবারের ধারণা।

এদিকে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে সমস্ত দিক খতিয়ে দেখতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় কড়ুইমুড়া বাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top