News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাকিস্তানের আদালতে
Image

আক্রমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাকিস্তানের আদালতে

wasim-akramকরাচি , ১১ জানুয়ারি (হি.স): দেশের তারকা ক্রিকেটার ওয়াসিম আক্রমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাকিস্তানের আদালতে| তারই দায়ের করা একটি মামলায় ৩১টি শুনানিতে অনুপস্থিত ছিলেন এই কিংবদন্তী ক্রিকেটার | আর একারণে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে করাচির সেশন কোর্ট| তবে এই গ্রেফতারি পরোয়ানাটি জামিন যোগ্য|
গত বছর করাচিতে একটি মামলা করেন আক্রম | যেখানে এক অবসরপ্রাপ্ত মেজরের সঙ্গে তাঁর রাস্তায় গাড়ি দুর্ঘটনা ঘটে| জাতীয় স্টেডিয়াম থেকে ফেরার সময় ওই দুর্ঘটনার পর মেজর গাড়ি থেকে নেমে ব্যক্তিগত পিস্তল দিয়ে আক্রমকে হুমকি দেয়| এরপরই ওই মামলাটি করেছিলেন আক্রম| তবে একটি সূত্রে জানা যায়, মামলা করা কিছুদিন পর দুই পক্ষের সাহায্যে ব্যাপারটি থানার বাইরেই চুকে যায়| কিন্তু তিনি আর মামলাটি প্রত্যাহার করেননি |
এদিকে, আগামী ১৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে| কিন্তু এ সময়ও আক্রম আদালতে উপস্থিত থাকতে পারবেন না| কারণ এখন পরিবার সহ অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি | যেখানে আবার পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজে কাজ করছেন| এরকম অবস্থায় করাচি সেশন কোর্টের এই পরোয়ানায় বিপাকে পড়েছেন প্রাক্তান এই পাক অধিনায়ক|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top